× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১২ পদে ২৪২ জনের নিয়োগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

জব ডেস্কঃ   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১২ পদে সর্বমোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

হিসাবরক্ষক পদটিতে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সহকারী প্রসিকিউটর পদটিতে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। উপ-পরিদর্শক ৯ জনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

গবেষণা তথ্য সংগ্রহকারী পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। গাড়িচালক হিসেবে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।

টেলিফোন অপারেটর পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।
সিপাহি পদে ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস থাকতে হবে।

ওয়্যারলেস অপারেটর পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস থাকতে হবে।
নিরাপত্তা প্রহরী পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।

পরিচ্ছন্নতাকর্মী পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।

বেতন পদ ভেদে ৮ হাজার ২৫০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার ২৩০।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dnc.teletalkcom.bd ওয়েবসাইটের মাধ্যমে উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন।  আবেদনপ্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি ২০১৮ বিকাল ৫টা পর্যন্ত।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..