× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

মাদক সেবনে বাধাঁ ও মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করায় অবসর প্রাপ্ত পুলিশ সদস্যকে মারধর

admin
হালনাগাদ: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনে বাধাঁ দেয়ায় ও মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করায় অবসর প্রাপ্ত এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে মাদকসেবীরা। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত সূত্রে জানা গেছে, উপজেলা পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত. জেন্নাত আলী মোল্লার ছেলে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আজিজুল মোল্লা ৭-৮দিন পূর্বে স্থানীয় মাদক সেবী রহমতউল্লাহ মোল্লাকে মাদক সেবন ও মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে চান্দের বাজারে আজিজুল মোল্লাকে একা পেয়ে খেলার ব্যাট দিয়ে রহমতউল্লাহ মোল্লা মারধর করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজিজুল মোল্লা বাদী হয়ে ওই দিন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..