× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের হাতে আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের মৃত ই¯্রাইল মাতুব্বারের ছেলে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজাদ মাতুব্বার (৪৫) কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সালথা থানা পুলিশ অভিযান চালিয়ে ফরিদপুর শহরের খোদাবক্স এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ সুত্রে জানা গেছে, ২০০৬ সালে সালথা থানায় আজাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০১২ সালের ৬ সেপ্টেম্বারে ফরিদপুর আদালত আজাদকে ২ বছরের কারাদন্ড দেন।

রায়ের পর থেকে এ পর্যন্ত সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশ ফরিদপুর শহরের খোদাবক্স এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বৃহস্পতিবার আটককৃত পলাতক আসামী আজাদকে আদালতে পাঠানো হয়েছে বলে মামলার উপ-পরিদর্শক এস.আই ঈ¯্রাফিল জানিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

অন্যদিকে একই দিনে সংঘর্ষের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী প্রকাশ মিত্র (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রকাশ উপজেলার আটঘর ইউনিয়নের শ্রীফলতলী গ্রামের মৃত বাসু দেব মিত্রর ছেলে। সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, আটককৃত উভয়কে বৃহস্পতিবার সকালে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..