× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

মাত্র দুই বিশ্বকাপেই রোনালদোকে টপকে মেসির পাশে এমবাপ্পে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বর্তমান বিশ্বে ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কাতার বিশ্বকাপে এ দুই তারকা নিজ নিজ দেশের হয়ে পঞ্চম বিশ্বকাপ খেলছেন। বিশ্ব আসরে মাঠে নেমে গড়েছেন অনেক রেকর্ড। কিন্তু মাত্র দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নেমেই কিনা তাদের পাশেই চলে গেলেন কিলিয়ান এমবাপ্পে! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বিশ্বকাপের পাঁচ আসরে মাঠে নেমে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন মোটে ৮ গোল। আর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ঝুলিতে রয়েছে ৯টি। কিন্তু মাত্র দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নেমে ফরাসি তারকা এমবাপ্পে করে ফেললেন ৯ গোল। যার ফলে রোনালদোকে টপকে মেসির পাশে গিয়ে বসলেন ২৩ বছর বয়সী এই তারকা। যদিও গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতে এরই মধ্যে রোনালদো-মেসিকে এক দিক দিয়ে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে।

তবে কাতার বিশ্বকাপ শেষে ফ্রেঞ্চ তারকার সামনে গোলের দিক দিয়েও তাদেরকে ছাড়িয়ে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। গত বিশ্বকাপে ৪ গোল করেছিলেন এমবাপ্পে। তবে মরুর বিশ্বকাপে এসে শেষ ষোলোর ম্যাচ শেষ হতে না হতেই করে ফেলেছেন আরও ৫ গোল। যার ফলে মাত্র ২৩ বছর বয়সে নিজের ক্যারিয়ারকে এমবাপ্পে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে, ফরাসি এই তারকাকে সমীহ না করার উপায় নেই। এদিন তিনি ফুটবলের সর্বকালের সেরা দুই কিংবদন্তি পেলে এবং দিয়েগো ম্যারাডোনার রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছেন।

বয়স ২৪ হওয়ার আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড পেলেকে  ছাড়িয়ে এককভাবে শীর্ষে চলে এসেছেন এমবাপ্পে। আর বিশ্বকাপে ম্যারাডোনার ২১ ম্যাচে ৮ গোলের রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন এই তারকা। এমবাপ্পেকে ৯ গোল করতে লেগেছে মাত্র ১১ ম্যাচ। পাশাপাশি ভেঙে দেন পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ইউসেবিওর রেকর্ডও। ২৪ বছর ১৮২দিন বয়সে ৮টি গোল ছিল পর্তুগাল গ্রেটের। এবার ফরাসি তারকা করলেন ২৩ বছর ৩৪৯ দিনে।


এ ক্যটাগরির আরো খবর..