× Banner
সর্বশেষ
টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

মাঝিকে বিদায় সংবর্ধনা

admin
হালনাগাদ: সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

২০ গ্রামের মানুষকে যুগের পর যুগ নদী পার করিয়েছেন মাঝি বিমল প্রসাদ ও সাধন প্রসাদের পূর্বপুরুষেরা। সেই একই দায়িত্ব কাঁধে নিয়ে তারাও পার করেছেন শৈশব, কৈশর ও যৌবনের গুরুত্বপূর্ণ সময়। অবশেষে শেষ হয়েছে দায়িত্ব। ব্রিজ নির্মাণ হয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া ঘাটে। তাই এলাকাবাসীও পালন করেছে কর্মক্ষেত্র হারানো মাঝিদের প্রতি তাদের দায়িত্ব। সংবর্ধনা অনুষ্ঠানে এই দুই মাঝিকে তুলে দিয়েছেন এবার সড়ক পথের চাবি।
এ উপলক্ষে গুমাণি নদীর ব্রিজের উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহম্মেদ হাশেম মায্হারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, নৌবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলী সরদার, হেলাল মায্হার, হুমায়ুন আহমেদ, বাবলু সরদার, খাইরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, আখিরুজ্জামান মাসুম প্রমুখ।
নৌবাড়িয়া গ্রামের যুব সমাজ এই মহতি উদ্যোগ গ্রহণ করেন এবং দীর্ঘদিনের পেশার প্রতি সম্মান জানিয়ে তাদের বিদায় সংবর্ধনা জানান। এ সময় গ্রামবাসীর পক্ষ থেকে ই্্ঞ্জিন চালিত দুটো নতুন ভ্যান গাড়ি তাদেরকে উপহার প্রদান করা হয়। যাতে তারা এই নতুন পেশার মাধ্যমে জীবনের অবশিষ্ট সময় অতিবাহিত করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..