× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

মাহমুদ খান, সিলেট

শাহপরান মাজারে মধ্যরাতে সংঘর্ষ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
মাজারে মধ্যরাতে সংঘর্ষ

সিলেটের শাহপরান (রহ.) মাজারে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, হজরত শাহপরান (র.) এর মাজারে ওরস চলছিল। ওরসের শেষদিন সোমবার রাতে মাজারে ছিলেন বেশকিছু ভক্ত-অনুসারী। রাত আড়াইটার দিকে সাধারণ মুসল্লিদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আশপাশের এলাকার লোকজন এসে ওরসে অংশগ্রহণকারীদের ধাওয়া দিয়ে মাজার প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দেন। এ সময় উভয় পক্ষের ২০ থেকে ২৫ জনের মতো আহত হয়েছেন।
তিনি আরও জানান, এ হামলায় কারা জড়িত তা এখন নিশ্চিত করা যায়নি। তবে রাতেই পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..