মাগুরা প্রতিনিধি : বর্তমান সরকারের সাফল্য ,অর্জন ও উন্নয়ন কর্মকান্ডে জনগনকে সম্পৃক্তকরণের লক্ষ্যে মাগুরা জেলায় কর্মরত বিভ্ন্নি গনমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।
জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিং এর আয়োজন করে । অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি”র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শামীম খান ,অলোক বোস , বাসার আখন্দ , এম এ হাকিম , আয়ুব হোসেন, শরীফ তেহরান টুটুল , আরাফাত হোসেন প্রমুখ ।
প্রেস ব্রিফিং –এ জেলা তথ্য অফিসার মো: রেজাউল করিম বর্তমান সরকারের অর্থ ও বাণিজ্য খাত, শিক্ষা খাত , কৃষি , নারী ও শিশু উ্ন্নয়ন , নারী ক্ষমতায়ন , সামাজিক নিরাপত্তা ,ডিজিটাল বাংলাদেশ গঠন সর্ম্পকে মূল বক্তব্য পাঠ করেন । অনুষ্ঠানে জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেয় ।