× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

মাগুরায় বিএনপির একাংশের নব-গঠিত জেলা আহবায়ক কমিটি প্রত্যাখান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ  মাগুরায় বিএনপির একাংশ নব-গঠিত জেলা আহবায়ক কমিটি প্রত্যাখান করেছে । গত রবিবার মাগুরা জেলা জাতীয়তাবাদী দলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহবায়ক ও আলী আহমেদকে  সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আজ মঙ্গলবার বিকালে   জেলা বিএনপির সাবেক সভাপতি কবির মুুরাদের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনের বিএনপির একাংশ নব- গঠিত আহবায়ক কমিটি প্রত্যাখান করেন। সাংবাদিক সম্মেলনে বক্তরা বর্তমান  আহবায়ক কমিটিতে দীর্ঘ দিনের বিএনপির ত্যাগী ও পরীক্ষিত  নেতাকর্মীদের বাদ দেয়ার অভিযোগ আনেন ।

তাছাড়াও তারা নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিবকে চিহ্নিত দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেন । তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে  এই আহবায়ক কমিটি বাতিলের দাবী জানান । সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহসান হাবীব কিশোর , সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ,সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শেলী ।

জেলা বিএনপির নতুন আহবায়ক সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, নবগঠিত-কমিটিতে  বিএনপির পরীক্ষিত সৈনিকদেরই মুল্যায়ন করা হয়েছে । তবে যেহেতু বিএনপির একটি বড় দল কমিটি গঠন নিয়ে ব্যক্তি বিশেষের মান-অভিমান থাকতেই পারে।


এ ক্যটাগরির আরো খবর..