× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মাগুরায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের প্রদর্শনী

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ সৃজনশীল শিল্প সংস্কৃতি বিকাশের লক্ষ্যে বাংলাদেশ শিল্প কলা একাডেমি দেশ ব্যাপি কাজ করে যাচ্ছে। এরই আলোকে দেশ ব্যাপি শুরু হয়েছে শিল্প কলা একাডেমির আয়োজনে অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

শনিবার সন্ধ্যায় মাগুরা নোমানী ময়দানের উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ শিল্প কলা একাডেমির ২৮ জন সদস্যরা পরিদর্শন করে মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক শো। অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি) রবিউল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ অ্যাক্রোবেটিক প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের অথ্য গবেষণা সম্পাদক বাসুদেব কুন্ডু জেলা জাতীয় পার্টির মহাসসচিব এ্য্যাডঃ হাসান সিরাজ সুজা ও শিল্পকলা একাডেমির রাজবাড়ির কালচালার অফিসার পার্থ প্রতিম দাশ প্রমুখ।

অ্যাক্রোবেটিক শো তে শিল্প কলা একাডেমির সদস্যরা বিভিন্ন শারীরিক অঙ্গ ভঙ্গির মাধ্যমে দর্শকের মন আকৃষ্ট করে। উল্লেখ খুলনা বিভাগের ১০ জেলায় পর্যায় ক্রমে এ অ্যাক্রেবেটিক শো পরিবেশিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..