× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

মাগুরায় নবগঙ্গা নদী রক্ষায় মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার ঐতিহ্যবাহী নবগঙ্গা নদীর অবৈধ দখল মুক্তকরণ, নদী ড্রেজিং ও বর্জ ফেলা বন্ধসহ নদী রক্ষার দাবীতে গতকাল সোমবার শহরে মানববন্ধন হয়েছে। ‘জাগো মাগুরা’ নামে একটি সামাজিক সংগঠন ‘নবগঙ্গা নদী বাঁচাও, মাগুরা বাঁচাও’-শ্লোগান নিয়ে এ মানববন্ধনের আয়োজন করে।

সকাল ১০টায় শহরের চৌরঙ্গীর মোড়ে নবগঙ্গা নদী বাঁচাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিভিন্ন স্কুল কলেজের  ছাত্রছাত্রীরা। এ সময় সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সৈয়দ বারিক আনজাম বার্কি, সমাজসেবক আলী আখতার, আব্দুর রউফ মাখন, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম আনিসুর রহমান, এ্যাডভোকেট কাজী মিনহাজসহ ‘জাগো মাগুরা’র নেতৃবৃন্দ।

বক্তারা অনতিবিলম্বে মাগুরার ঐতিহ্যবাহি নবগঙ্গা নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ পরিবেশ সংরক্ষণে কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা পৌরসভাসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা গ্রহণের আহবান জানান ।


এ ক্যটাগরির আরো খবর..