× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

মাগুরায় দুইদিন ব্যাপী শিশু আনন্দ মেলা শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

মাগুরা থেকে আ্দাুস সালেক মুন্না :  ‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলায় শিশু থাকবে সুরক্ষায়’ এই প্রতিপাদ্য নিয়ে অ শনিবার মাগুরায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি শিশু মেলা।

‘শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কামর্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায়’ শহীদ সৈয়দ আতর আলী গণগন্থাগার চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায়,জেলা তথ্য অফিস এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে আতর আলী গণগন্থাগার চত্বরে এসে শেষ হয়। সেখানে শিশু মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ। মেলায় ১১টি ষ্টলে শিশুদের শিক্ষা বিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এর পাশপাশি অনুষ্ঠানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি,হাতের লেখা,রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল রবিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর।


এ ক্যটাগরির আরো খবর..