× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

মাগুরা শালিখায় কমিউনিটি পুলিশিং এর র‌্যালী ও সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি : সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনায় জনণের সহায়তা ও অংশগ্রহণ কামনা করে  বৃহস্পতিবার দুপুরে মাগুরার শালিখায় কমিউনিটি পুলিশিং এর র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত র‌্যালীটি শালিখা থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। শালিখা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল কুমার দে, কমিউনিটি পুলিশিং কমিটির শালিখা থানা আহবায়ক কামাল হোসেন, মোঃ আরজ আলী বিশ্বাস, শংকর বিশ্বাস, আতিয়ার রহমান, রমজান আলী, ডলার আহমেদ প্রমুখ। সমাবেশ থেকে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে আইন শৃংখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশের কর্মকান্ডকে সহায়তা করার আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..