× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

পুলিশের কব্জায় অটোরিক্সা, ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে শেষ আশ্রয়স্থল বিক্রি সন্তানের

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

বগুড়া প্রতিনিধি: বিশ বছর বয়সী টুটুল মিয়া ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে কোনরকম দিনযাপন করছিল। বাড়িতে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা খরচও বহন করত এই আয় থেকে।

গত ২০ ফেব্রুয়ারি প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে শেরপুর শহরের স্বল্প দূরত্বে চলাচল করা যাত্রীদের বহনের কাজ করতে থাকে। কিন্তু বিধিবাম শহরের অদূরে শেরুয়া নামক স্থানে বগুড়ার হাইওয়ে পুলিশের হাতে গাড়িটি আটক হয়। এতে রিক্সা খুইয়ে দিশেহারা হয়ে পড়ে টুটুল। অনেক চেনাজানা লোক দিয়ে গাড়িটি ছাড়ানোর চেষ্টা করেও সে ব্যর্থ হয়। শেষমেষ গাড়িটি ছাড়াতে না পেরে একেবারে অসহায় হয়ে পড়ে সে।

বিছানায় পড়ে থাকা ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার ব্যয়ভার মেটানোর কোন উপায় খুঁজে না পেয়ে শেষ সম্বল এক টুকরো জমি বিক্রির জন্য অসুস্থ মাকে নিয়ে সোমবার সকালে এসেছে শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে। বিক্রি করে শেষ সম্বল তার বসবাসের স্মৃতিচিহ্নটুকু। হায়রে মানবতা! এই অসহায় যুবকের আয় রোজগারের পথ আটকে গেল পুলিশের থাবায়। অথচ এখনো মহাসড়কে চলাচল করছে শত শত অটোরিক্সা। কিন্তু পোড়া কপালে টুটুলের অটোরিকসাটি আটক করে নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। সেদিন থেকেই মানবেতর জীবনযাপন করছে ভূক্তভোগী টুটুলের পরিবার।

এ ব্যাপারে অটোরিক্সা চালক টুটুল মিয়া বলেন, রিক্সাটি ছাড়ানোর জন্য কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির এসআই জাহেদ স্যারের সাথে কথা বললে, তিনি বগুড়া হাইওয়ে এসপির কাছে যেতে বলেন। কথামতো পরদিন বগুড়া এসপি অফিসে গেলে সেখানকার কনস্টেবলরা আমাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি, উল্টো গালিগালাজ করে আমাকে তাড়িয়ে দিয়েছে। অথচ এই অফিস থেকে অনেক অটোরিক্সা ছেড়ে দেয়া হয়েছে। এমন অভিযোগ করে হাউমাউ করে কেঁদে ফেলে টুটুল। বলে আমি গরীব মানুষ, প্রতিদিন বগুড়া যাতায়াতের টাকা কোথায় পাব?

আমার উপার্জনের একমাত্র বাহন অটোরিক্সাটি কবে পাবো তাও জানি না। তাই বাধ্য হয়ে মায়ের চিকিৎসার কাজে শেষ সম্বল সামান্য জমি বিক্রি করতে সাব-রেজিস্ট্রি অফিসে এসেছি। এই টাকা দিয়ে যে কয়দিন পারি চিকিৎসা করব। এ ব্যাপারে কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির এসআই জাহেদুল ইসলাম বলেন, টুটুল নামের ওই ছেলের চায়না রিক্সা আটক করা হয়েছে। এক থেকে দেড় মাস ফাঁড়িতে থাকবে। পরবর্তীতে হাইওয়ে এসপি স্যারের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..