× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

পিআইডি

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। গত ২১ জুলাই সংগঠিত মর্মান্তিক বিমান  দুর্ঘটনায় আহত ১৬ শিক্ষার্থী সেখানে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে ছাত্রী ১০ জন এবং ছাত্র ৬ জন। চিকিৎসাধীন ১৬ জনের মধ্যে  ২ জনের অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন এবং কর্তব্যরত চিকিৎসকগণ স্বাস্থ্য সচিবকে  আহতদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো অবহিত করেন। পরিচালক জানান চিকিৎসাধীন অনেককেই একাধিকবার অপারেশন করতে হয়েছে ও একাধিকবার আইসিইউতে নিতে হয়েছে।

স্বাস্থ্য সচিব চিকিৎসা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজন অনুয়ায়ী যথাযথ চিকিৎসা প্রদান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য মাইলস্টোন বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে যে ৫৭ জন আনা হয়েছিল তার মধ্যে এ পর্যন্ত ২০ জন মৃত্যুবরণ করেছেন, ১ জনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে,  ২০ জনকে  চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়েছে এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন আছে।


এ ক্যটাগরির আরো খবর..