× Banner
সর্বশেষ
আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পশু উৎপাদনে ৩৩% শস্য যায়, মাংস খাওয়া ছাড়ুন পরিবেশ বাঁচুক মানুষ পেট ভরে খাক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
মাংস খাওয়া ছাড়ুন

মৃণাল মজুমদার, বার্লিন(জার্মানি)ঃ পৃথিবীতে উৎপাদিত শস্যের ৩৩% পশু উৎপাদন করতে লাগে। মানুষ সরাসরি খায় ৪০-৫০% উৎপাদিত শস্য। বাকি টা দিয়ে জ্বালানি হয়! তাই শস্যের এতো দাম।
মাংস চাহিদা দিন দিন বাড়ছে। যে হারে মার্কিনরা মাংস খায়, সেই হারে চীনের নাগরিকরা মাংস খাওয়া শুরু করলে মোট উৎপাদিত শস্যের ৪৫% লাগবে পশু পালন করতে। আর যদি হিন্দু রা ও মার্কিন দের মত মাংস খায় তাহলে ৬০% শস্য যাবে পশুর পেটে। মানুষ ডাল ভাত সবজি খেয়ে বাঁচতে পারবেনা।
এক কিলো গরুর মাংসে যে প্রোটিন থাকে, এক কিলো ডালে তার ৮৫% প্রোটিন থাকে। এক কিলি গরুর মাংস উত্পাদন করতে কম করে ১৫ কিলো শস্য ও ২৫০০০ লিটার ভার্চুয়াল জল লাগে। পেশী বানাতে দরকার নিয়মিত ব্যায়াম। মাংস তে কি ক্যালোরি বেশি আউটপুট হয়? না! ইন্ডিয়ান শিখ বা পাঞ্জাবিরা বেশিরভাগ নিরামিষ খায়, ওদের চেহারা কেমন আর বাঙালিদের চেহারা কেমন?
আমাজন ও ইন্দোনেশিয়ার জঙ্গল কেটে এক চেটিয়া ভুট্টা, সয়াবিন ও পাম অয়েল চাষ হয়। ভুট্টা ও সয়াবিন এর বেশির ভাগ যায় পশু পাখির পেটে ! এখন পর্যন্ত ২০% আমাজন এর জঙ্গল সাফ করা হয়েছে চাষের জন্য। সেখানে মনো কালচার হয়। মানে একই শস্যের চাষ হয়। সেই জঙ্গল যে পরিমান কার্বন ডাই অক্সাইড জমিয়ে রেখেছিল, তা বায়ুমণ্ডলে ছড়িয়ে গেছে, তাপমাত্রা বাড়ছে, উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলছে। ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে।
চাষের জমি যেমন ডুববে ও কমবে, তেমনি লবনাক্ত জল নদীতে বাড়ার জন্য অনেক জায়গায় আর চাষ হবেনা। তেমন পশু খাদ্য বানাবার জন্য মাটির নিচে জমা কোটি বছর এর জল শেষ হচ্ছে। পরে আর চাষ হবেনা জলের জন্য। তেমনি কৃত্তিম খনিজ সার খুব ব্যবহার হয় জমির উর্বরতা কমার জন্য। আরও ৩০ বছর পর কোনো ফসফেট থাকবেনা। ফসল কি করে হবে? তেমনি প্রচুর পেস্টিসাইড ইউজ এর জন্য বন্ধু পোকা মাকড় পাখি মৌমাছি… মরছে। ইকোলজির ভারসাম্য নষ্ট হচ্ছে মানুষের লোভের জন্য!
আজকাল চাষ হলো বড় ইন্ডাস্ট্রি প্রোডাকশন। মানে ইন্ডাস্ট্রি কিলোমিটার এর পর কিলোমিটার জমি একজন কর্মী মেশিন ইউজ করে চাষ করছে। সব জমি ইন্ডাস্ট্রি কিনে নিচ্ছে। চাষিরা বেকার হচ্ছে। ইন্ডাস্ট্রি ফসল এর দাম নির্ধারণ করে। আর সাধারণ চাষিরা চাষও করতে পারেনা কারণ কাঁচামাল ও দাম পায়না।
আমাদের উপমহাদেশে এখনো ইন্ডাস্ট্রি চাষ আসেনি। যেভাবে জনসংখ্যা বাড়ছে, পরিশ্রম করার লোক কমছে। ইন্ডাস্ট্রি কয়েক বছরের মধ্যে বড় বড় মেশিন দিয়ে চাষে ঢুকে পরবে। তখন আজ যত চাষে কর্মী লাগে তার ৫-১০% ও লাগবেনা। বাকিরা কাজ পাবে কোথায়?
মার্কিন রা খুব মাংস খায়, খুব মোটা হয়, করোনা ও অন্য রোগে মরেও বেশী। মাংস বেশি খেলে আয়ু বাড়েনা, কমে। ২-২০ বছর বয়সী রা মাংস খাক। বাকিরা নিরামিষ ও সপ্তাহে একদিন মাছ। স্বাস্থ্য সুস্থ ও সুন্দর করতে মাংস না খেয়ে প্রতিদিন ঘাম ঝরানো এক্সারসাইজ করুক, প্রাণায়াম করুক। মাংস খাওয়া ছেড়ে প্রকৃতি ও মানুষ বাঁচান। আর যত বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়বে, তত পারমা ফ্রস্ট (মানে যেখানে মাটির তাপমাত্রা সারা বছর শূন্যের নীচে) গলে গিয়ে নতুন নতুন ভাইরাস হানা দেবে আর করোনার মত পরিস্থিতি হবে। তেমনি সেখানে জমা মিথেন পরিবেশে মিশে তাপমাত্রা বাড়বে। কয়লাও তো কমছে। বিদ্যুৎ পাবেন কোথায়?
বৈষ্ণবদের মতখাওয়া দাওয়া করুন! হিন্দু বা বৈষ্ণব হতে হবেনা! সব সবজি দিয়ে খিচুড়ি বিরিয়ানিরর চেয়ে বেশি স্বাস্থ্যকর। ঢাকায় ৩৬ জন ইস্কন সদস্য র করোনা ধরা পড়েছিল, সবাই কিন্তু সেরে গেছে! মূল কারণ এদের লাইফ স্টাইল! মাংস খাওয়া কমবে শস্যের দাম কমবে, কেউ না খেয়ে থাকবেনা, সবাই সস্তায় পর্যাপ্ত ক্যালোরি পাবে!


এ ক্যটাগরির আরো খবর..