× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

মহেশপুরে ভাইকে পিটিয়ে মারল কেন্দ্রীয় আ.লীগ নেতা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের মহেশপুরে নিজের ভাইকে পিটিয়ে হত্যা করলো নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগে কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পরিচয়দানকারী এ টি এম আজিবর রহমান মোহন। মঙ্গলবার সকালে মহেশপুরের বজরাপুর গ্রামের আমবাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিজেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে মোহন এলাকায় দীর্ঘ দিন ধরে নানা অপকর্ম করে আসছিল। এছাড়া নিজের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানী  ও অত্যাচারও করে আসছিল। পিতার সম্পতি নিজের দখলে নিয়ে ভাইদের তা থেকে বঞ্চিত করে আসছিল বেশ কয়েক বছর যাবত। এরই জের ধরে আজ সকালে তার বড় ভাই মজিবর রহমান খোকন আম বাগানে গেলে মোহন তাকে পিটিয়ে হত্যা করে। হত্যাটি ধামাচাঁপা দিতে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্টোক করেছে বলে চিকিৎসককে জানায়। চিকিৎসক খোকনকে মৃত বলে ঘোষণা করলে তার মৃতদেহ বাড়ীতে ফেরত নিয়ে যায়।

ঘটনাটি এলাকাবাসী জানলে মোহনকে পিটুনি দিয়ে ঘরে আটকে রাখে। নিহতের ছোট বোন শামীমা আক্তার জানান, জমি দখল করতে না দেওয়ার জন্য আমার বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই মোহন। তিনি আরও বলেন, আমার মাকে ও অত্যাচার করে হত্যা করেছে মোহন। পিতার সম্পত্তি নিজে দখল করে নিয়েছে।

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, এলাকাবাসী মোহনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..