× Banner
সর্বশেষ
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী

মহেশপুরে দুর্নীতি প্রতিরোধে ৫’শ ছাত্রছাত্রীর শপথ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান উজ্জল: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জি,এইচ,জি,পি মাধ্যমিক বিদ্যালয়ের  ৫’শ ছাত্র-ছাত্রী ও শিক্ষক দুর্নীতি প্রতিরোধে শপথ নিয়েছেন।

নিজেরা বড় হয়ে কখনো দুর্নীতি করবো না এই প্রতিজ্ঞা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, মহেশপুর উপজেলা  দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন, জিএইচজিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ।

পরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..