× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

মহেশপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২০
মহেশপুরে গৃহবধুকে হত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের মহেশপুরের বদ্দিপুর গ্রামে রতি খাতুন (২২) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রত্না খাতুন ওই গ্রামের রমজান আলির স্ত্রী।

মহেশপুরের যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম শাহিদুল ইসলাম জানান, রাতে দেড় বছরের সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল সে। মাঝরাতে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি মুর্শেদ হোসেন খান বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তবে কি কারনে এ হত্যাকান্ড তা জানতে পারেনি তিনি। উল্লেখ্য, নিহতের স্বামী রমজান আলী একটি মামলায় জেলহাজতে আছে।


এ ক্যটাগরির আরো খবর..