× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

মহাভারতের মহাবীর কর্ণের পূর্বজন্মের কথা জানেন আপনি?

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

মহাভারতের মহাবীর কর্ণের পূর্বজন্মের কথা জানেন আপনি?

মহাবীর
কর্ণ, দানবীর কর্ণ, ট্র্যাজিক হিরো
কর্ণ। মহাভারতের অন্যতম প্রধান
চরিত্র কর্ণের এইসব পরিচয় তো আপনি
নিশ্চয় জানেন? কিন্তু রাক্ষস কর্ণ? এর
কথা শুনেছেন কখনও? হ্যাঁ মহাভারত
অনুযায়ী, কুন্তীর গর্ভে সূর্যপুত্র
হিসেবে জন্মানোর আগে পূর্বজন্মে
রাক্ষস ছিলেন কর্ণ!

পূর্বজন্মে মহা শক্তিধর এক রাক্ষস
ছিলেন কর্ণ। নাম ছিল দাম্বোদভব।
সূর্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি।
সূর্যের বরে এক হাজার কবচ লাভ
করেছিলেন দাম্বোদভব। এই কবচ ধ্বংস
না করে দাম্বোদভবর প্রাণ নেওয়া
সম্ভব ছিল না। কবচগুলির বিশেষত্ব
ছিল যে একবারে একটির বেশি কবচ
ধ্বংস করা যাবে না। এক হাজার বছর
ধরে পূজার্চনা করেছে, একমাত্র এমন
কেউ এই কবচ ধ্বংস করতে পারবে।
একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে
ধ্বংসকারীর প্রাণ যাবে।

এই কবচের জোরে গোটা পৃথিবীর ওপর
আতঙ্ক ছড়িয়ে বেড়াত দাম্বোদভব।
সে হয়ে উঠেছিল অপরাজেয়। শেষ
পর্যন্ত তার সঙ্গে দেখা হয় দুই
ব্যক্তির। একজনের নাম নর, অন্যজন
নারায়ণ। দাম্বোদভব যেমন অশুভ
শক্তির প্রতীক, এই দু-জন তেমনই
শুভশক্তির প্রতীক। এরা একজন একজন
করে দাম্বোদভবর সঙ্গে যুদ্ধ শুরু করে।
একজন যখন যুদ্ধ করে, অন্যজন তখন
ঈশ্বরের আরাধনা করতে থাকে।

এক হাজার বছর ধরে যুদ্ধ করে
দাম্বোদভবর একটি করে কবচ ধ্বংস
করতে পারে নর-নারায়ণ। একটি কবচ
ধ্বংস হলেই নর ও নারায়ণের মধ্যে যে
যুদ্ধ করছিল, তার মৃত্যু হয়। অন্যজন
হাজার বছরের পূজার্চনার শক্তিতে
তাকে বাঁচিয়ে দেয়। এবার সে যুদ্ধ
করতে শুরু করে, অন্যজন ঈশ্বর
আরাধনায় মন দেয়। এই ভাবে ৯৯৯টি
কবচ ধ্বংস হয়। যখন আর মাত্র একটি
কবচ অবশিষ্ট, তখন দাম্বোদভব ভয়
পেয়ে পালিয়ে যায়।

সে গিয়ে সূর্যের কাছে আত্মগোপন
করে। সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের
অনুরোধ ফেরাতে না পেরে তাকে
কুন্তীর গর্ভে স্থাপন করেন। কর্ণরূপে
জন্ম হয় দাম্বোদভবর। অন্যদিকে নর-
নারায়ণ অর্জুন রূপে কুন্তীর গর্ভেই
জন্মলাভ করে। এই ভাবে নিজেদের
অমীমাংসিত যুদ্ধ সম্পূর্ণ করে
দাম্বোদভব এবং নর-নারায়ণ।


এ ক্যটাগরির আরো খবর..