× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মহানায়ক উত্তম কুমারকে হারানোর দিন আজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

অভিনয় নৈপুণ্যে কোটি দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন। সবাই ভালোবেসে মহানায়ক উপাধি দিয়েছে। তিনি উত্তম কুমার। আজ মঙ্গলবার (২৪ জুলাই) মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস।

১৯৮০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। মৃত্যুর আগে তিনি ‘ওগো বধূ সুন্দরী’ছবির শুটিং করছিলেন। শেষদিন শুটিং করার সময় হঠাৎ হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়।

‘দৃষ্টিদান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু করেন উত্তম কুমার। ছবির পরিচালক ছিলেন নিতীন বসু। এর আগে উত্তম কুমার ‘মায়াডোর’ ছবিতে কাজ করেন। তবে সেটি মুক্তি পায়নি।

‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে প্রথমবারের মতো অভিনেত্রী সুচিত্রা সেনের সঙ্গে কাজ করেন। ছবিটি বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম-সুচিত্রা জুটির সূত্রপাত করে।

এই জুটির সফল ছবির মধ্যে আছে- হারানো সুর, পথে হল দেরী, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা ও সাগরিকা। জনপ্রিয় এই অভিনেতা বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেন। এগুলো হলো ছোটিসি মুলাকাত, অমানুষ ও আনন্দ আশ্রম। প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের দুটো চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি। ‘নায়ক’ ও ‘চিড়িয়াখানা’ দুটো ছবিই প্রশংসিত হয়।

উত্তম কুমারের জন্ম কলকাতায়। ১৯২৬ সালে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সাবলীল অভিনয় দক্ষতার জন্য তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে আছেন।


এ ক্যটাগরির আরো খবর..