× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

মহান বিজয় দিবস উপলক্ষে স্বপ্নতরীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে স্বপ্ন তরী উন্নয়ন সংস্থা ও শহীদ স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় পুরান ঢাকার সূত্রাপুর থানার বিহারী লাল আঁকড়ায় সকলের সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। গান শেষে মালাকারটোলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বপ্ন তরী উন্নয়ন সংস্থার কোহিনুর বেগম ও শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি উত্তম চন্দ্র শীল।

কোহিনুর বেগম উপস্থিত শিশু কিশোরদের মাঝে বিজয় দিবসের গুরত্ব সম্পর্কে আলোচনা করেন। ছোটদের দিবস সম্পর্কে প্রশ্ন উত্তর করে দিবসের প্রাসঙ্গিকতা বোঝান।

প্রতি বছরের ন্যায় এ বছর অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্য বেদনা সাহা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান অতিথি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবুল দে, সভাপতি লোহারপুল, মালাকাটোলা ১৯৭১ এর শহীদ স্মৃতি সংসদ।

বীর মুক্তিযোদ্ধা স্বপন দাস,বীর মুক্তিযোদ্ধা অজিত পাল,সাংবাদিক সুমন দত্ত,সংগীতশিল্পী কল্পনা খান,সংগীতশিল্পী প্রফুল্ল চন্দ্র দাস,সংগঠক তৈমুর খান অপু,ছাত্র ফ্রন্ট নেত্রী সুস্মিতা মরিয়ম,সংগঠক শামীমা আক্তারসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তম চন্দ্র শীল, প্রতিষ্ঠাতা ও সভাপতি শহীদ স্মৃতি গ্রন্থাগার।


এ ক্যটাগরির আরো খবর..