× Banner
সর্বশেষ
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে

মস্তফাপুর বাজারে বৃষ্টির পানিতে ভেসে আসা ৮কেজি ৩শ’গ্রাম ওজনের কাতঁলা মাছ

admin
হালনাগাদ: রবিবার, ২১ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: বৃষ্টির পানিতে ভেসে আসা ৮কেজি ৩শ‘গ্রাম ওজনের কাতঁলা মাছ দোকানের সামনে থেকে হাত দিয়ে ধরলেন মস্তফাপুর বাজারের ফার্মের পল্ট্রি মুরগী ব্যবসায়ী দেলোয়ার।

জেলার মস্তফাপুর গ্রামে গতকাল গভির রাত থেকে সকাল দুপুর ১২টা পযন্ত বৃষ্টি হওয়ায় বিভিন্ন মাছ চাষ করা বড় পুকুর, দিঘি, খাল পানিতে ডুবে যাওয়ায় সকল প্রকার মাছ রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে। আর বৃষ্টির কারনে মস্তফাপুর বাজারও বন্যার পানিতে প্লাবিত হয়েছে, বন্যার পানির মত বাজারে মধ্যে দিয়ে জোয়ার যাচ্ছে। বাজারে একপাশে ফার্মের পল্টি মুরগী ব্যবসায়ী দেলোয়ারের দোকানে  সামনে থেকে হাটু পানির মধ্যে থেকে  ৮কেজি ৩শ’ গ্রাম ওজনের মাছ হাত দিয়ে ধরতে পেরেছে দেলোয়ার। এলাকার উৎসুক জনগন মাছটি দেখতে ভিড় জমাচ্ছে।

দেলোয়ার জানান আমি পানি মধ্যে দাড়িয়ে পল্ট্রি মুরগী বিক্রি করছিলাম হঠাৎ দোকানের সামনে পানির মধ্যে একটি মাছ ফালাফালি করছিল, আমি ধরার জন্য গেলে মাছটিই আমাকে ছিটা দিয়ে চলে যাচ্ছিল, তখন আর একজনের সাহায্যে নিয়ে ঝুপি দিয়ে কুপিয়ে মাছটি ধরতে সক্ষম হই। আমার বাড়ী ঘর বৃষ্টির পানিতে  তলিয়ে যাচ্ছে তারপরও মাছটি পেয়ে আমি খুব খুশি।


এ ক্যটাগরির আরো খবর..