× Banner
সর্বশেষ
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী

মস্তফাপুর বাজার রাস্তা খানাখন্দে ভরা, সামান্য বৃষ্টিতেই হাটু পানি, ধান রোপন করে তীব্র প্রতিবাদ

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: জেলার মস্তফাপুর বাজারের রাস্তা ও বাজারের মধ্যে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জনসাধারনের দূর্ভোগ চরম আকার ধারন করেছে। তাই বাজারের দোকানদারা বাজারের মাঝে ধান রোপন করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মস্তফাপুর বাজার পৌরসভার বাহিরে থাকায় ড্রেনেজব্যবস্থা নেই। এই বাজারে নেই কোন ড্রেন তাই পানি, ময়লা আবর্জনা নিস্কাশন না হয়ে বাজারের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই মস্তফাপুর বাজার বিভিন্ন সড়ক আধ হাত পানির নিচে তলিয়ে যায়। কয়েকটি স্থানে দেখা যায় বাঁধ দিয়ে মাছ চাষ, বাড়ী নির্মান ও রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলার কারনে পানি জমেও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

পুরো বাজার প্রায় দেড় কিঃমিঃ ঘুরে দেখা যায়, মসÍফাপুর বাজারের সড়কের পাশের ডোবাগুলোতে মাছ চাষ ও ড্রেনেজ ব্যবস্থা না হওয়ায় পানি নিস্কাশন বন্ধ হয়ে রাস্তায় হাঁটু সমান পানি জমে রয়েছে। মস্তফাপুর বাজারের স্কুল মোড় থেকে কামারপট্ট্রি হয়ে পানপট্ট্রি পযন্ত সামান্য বৃষ্টি হলে হাটু পানি হয়ে যায়। দুর-দুরান্ত থেকে বাজার করতে আসা জনগনসহ চরম দুর্ভোগে পরছে দোকানদারাও। এদিকে স্কুল পট্ট্রি থেকে গার্মেস্ট পট্ট্রি পযন্ত পানি জমে না থাকলেও খানাখন্দে সহ কাদায় ভরা। এবং গার্মেস্ট পট্ট্রি থেকে কিছু বাজারের রাস্তা ভালো হলেও বাবুল ঘোষের দোকানের সামনে থেকে শুরু করে কাচাবাজারের আড়তগুলো সামনের রাস্তা, কাচা বাজারের খুচরা বিক্রেতার সামনের রাস্তা অনেক বছর কোন সংস্কার না হওয়ায় বিশাল বিশাল গর্থ এবং হাটু পযন্ত কাদা।

এই মস্তফাপুর বাজারে রয়েছে সরকারী দুটি ভূমি অফিস তার সামনের রাস্তায় অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। এবং পানি ও কাঁদা মিশ্রিত থাকায় মানুষের চলাচলে দূভোর্গ চরম আকার ধারন করেছে। আরও জানা যায় বাজারে ঢোকার দুটি রাস্তা সে দুটিও বিকল হয়ে রয়েছে, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বাজার সুত্রে আরও জানা যায় ২০০০ সালের আগে একটি ছোট ড্রেন ব্যবস্থা ছিল। তা এক সময় বন্ধ হয়ে গেছে এর পর আর কোন ড্রেনের ব্যবস্থা করা হয় নাই। প্রতি বছর প্রায় ৭-৮ লক্ষ টাকায় ডাক কিনতে হয়। কিন্তু বাজারে কোন উন্নায়নের কাজ হয় না। আর হবে কিনা তা তাদের জানা নাই, তবে বাজারের ব্যবসায়ীরা চায় বাজারে বর্তমানে যে দুর-অবস্থা তাতে এখুনী কাজ না করালে বাজারে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাজার থেকে ক্রেতা- বিক্রেতারা অন্যথায় চলে যাওয়ার পরিকল্পনা করছে। এই বাজারে দোকান প্রতি প্রায় ২-৩ লক্ষ টাকা অগ্রিম দিয়ে দোকান নিতে হয়। অথচ বাজারের দোকানদারেরা তেমন কোন সুযোগ-সুবিধা পায় না। তাছাড়া এই বাজারে ৫টি টলঘর রয়েছে তাও তেমন কোন উন্নায়ন নেই। উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ অতি শ্রীঘই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে বাজারের ব্যবসায়ীরা।

ব্যবসায়ী  পবিত্র, মিঠু, দেলোয়ার,  সরোয়ার, মেহেদী জানান, সরকারীভাবে আমরা মস্তফাপুর ইউনিয়নের নাগরিক অথছ রাস্তাঘাট ও চলাফেরায় আমরা চতুর্থ শ্রেণীর কাতারেও পড়ি না। সরকারী নিয়মনীতি অনুসারে আগের তুলনায় দোকানপাটের ট্রেড লাইসেন্সের টাকা বৃদ্ধি পেলেও আমরা তা বকেয়া রাখিনা। আমরা মস্তফাপুর বাজার থেকে কি সুবিধা পাচ্ছি বলতে পারেন। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে এরকম হাজারো প্রশ্ন মস্তফাপুর বাজারের দোকানদারদের।

উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহমান ফোনে জানান আমরা পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি এব্যপারে চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি সাথে কথা বলার জন্য ডাকবো। এবং বাজার কমিটি ও আমাদের পক্ষ থেকে মস্তফাপুর বাজারে ড্রেনেজ ব্যবস্থা করার চিন্তা রয়েছে। প্রয়োজনে আমি আবারও বাজার পরিদর্শন করতে যাবো।


এ ক্যটাগরির আরো খবর..