× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

মসজিদে মাইক ব্যবহার অনুমতি দিলো না ভারতের আদালত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

ভারতের সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকের নিজের ধর্ম পালন করার অধিকার আছে। কিন্তু এর ফলে অন্যের অসুবিধা করার অধিকার কারও নেই। আজানের সময় মাইক ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছেন এলাহাবাদ হাইকোর্ট।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট রাজ্যটির জৌনপুর জেলার বাদ্দোপুরের গ্রামের দুই মসজিদে আজানের সময়ে মাইক ব্যবহারের অনুমতি নবায়নের জন্য আবেদন করা হয়। কিন্তু স্থানীয় প্রশাসন মাইক ব্যবহারের অনুমতিকে নবায়ন করতে না চাওয়ায় হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়।

বিচারপতি পঙ্কজ মিথাল ও বিপিন চন্দ্র দীক্ষিতের ডিভিশন বেঞ্চ বলেন, কোনও ধর্ম প্রার্থনার সময় মাইক ব্যবহার করতে বা বাজনা বাজাতে শেখায় না। তবু এমন কিছু করতে হলে অন্যদেরকে বিরক্ত না করার নিশ্চয়তা দিতে হবে।

এই বেঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়, এই দুই মসজিদের আশেপাশে নানা ধর্মের মানুষ বাস করে। তাই শুধু শব্দ দূষণ নয়, শান্তি বজায় রাখার বিষয়টিও বিবেচনা করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা ঠিক হবে না। অবশ্য স্থানীয় অন্যান্য মসজিদে আজান, মন্দিরে রামায়ণ পাঠ বা কীর্তন এবং মঞ্চে কাওয়ালি অনুষ্ঠানে মাইক ব্যবহার করা যাবে না এমনটি উল্লেখ করা হয়নি এলাহাবাদ হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে।  খবর বিবিসি বাংলার।


এ ক্যটাগরির আরো খবর..