× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদে ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোমর উদ্দিন বেপারী বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম বিপ্লব (২৮) একই ওয়ার্ডের নজির আহমদ বেপারি বাড়ির ফজলুল হক চৌধুরীর ছেলে।

পুলিশ স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে বের হয় রহিম। আসরের নামাজের আযান দিতে মসজিদের ইমাম মসজিদে ঢুকলে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন,ভিকটিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিজ এলাকার মসজিদে সে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..