মম এবার ‘স্বপ্নবাড়ি’র ঘরে

বিনোদন ডেস্ক: আনিসুর রহমান মিলন জনপ্রিয় চিত্রনায়ক। কিছুদিন আগে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন স্বপ্নবাড়ি সিনেমায়। এবার এ সিনেমার ঘরে আসলেন জনপ্রিয় চিত্রনায়িকা জাকিয়া বারী মম। সিনেমাটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।
গত সপ্তাহে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিলন। এবার নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেন মম। এতে মিলনের বিপরীতে অভিনয় করবেন এ অভিনেত্রী।

এক দম্পতি একটি বাড়ি ভাড়া নেয়। তারপর সেই বাড়িতে ঘটতে থাকে নানা ঘটনা। এর পেছনে লুকিয়ে আছে রহস্য। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই দম্পতির কাছ থেকে বেরিয়ে আসে কিছু সত্য। এমন রহস্য ঘেরা কাহিনি নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প।

ছোটপর্দায় মম-মিলনকে একাধিকবার দেখা গেছে। তারা একসঙ্গে অভিনয় করেছেন- বড় পর্দাতেও। ‘স্বপ্নবাড়ি’ নির্মাতা তানিম রহমান অংশুর দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা আদির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। চলতি বছরের আগস্ট মাস থেকে নতুন এ সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে।

দারুচিনি দ্বীপ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী মম। আর প্রথম সিনেমাতেই জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।