মধুপুর থানা হেফাজতে থাকা শিশুটি কার?

টাঙ্গাইল থেকে অলক দাসঃ  মধুপুর বাসস্ট্যান্ড থেকে কতিপয় লোক শিশুটিকে ৯ অক্টোবর মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে গেছেন। সেই থেকে গত চার দিন ধরে মধুপুর থানা পুলিশের হেফাজতে আছে শিশুটি।

মধুপুর থানার ফেইসবুক পেইজে ছেলেটির ছবি দিয়ে পোস্ট দেয়া হয়েছে শুরুতেই। কিন্তু কেউ তার খোঁজ নিতে আসেননি। শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছে থানা প্রশাসন।

১১ অক্টেবর বুধবার বিকেলে থানায় গিয়ে কথা হয় শিশুটির সাথে। ১০/১২ বছরের ওই শিশুটি নিজের নাম সাকিব, বাবার নাম- সহিদ, মায়ার নাম- ফারহানা, ঠিকানা মধুপুর বললেও সুনির্দিষ্ট করে জায়গার কথা বলতে পারেনি। তবে তার মা ও বাবা কেউ নেই বলে জানায় সাকিব। বাবা পেশায় দর্জি ছিলেন। অসুখ হয়ে বাবা ও গাড়ির চাপায় পড়ে মা মারা গেছেন। সে একটি ছোট গাড়িতে হেলপার ছিলো বলে জানালেও গাড়ির ড্রাইভার, কোন রোডে চলাচল হতো তার কিছুই মনে নেই। ভাই-বোন, চাচা, দাদা কারও নাম তার মনে নেই।

মধুপুর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম এ বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।