× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

মধুখালীতে কম্বাইন হারবেষ্টার মেশিনে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মনজুর হোসেন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
মধুখালীতে হারবেষ্টার মেশিন

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া মাঠে কম্বাইন হারবেষ্টার মেশিনের মাধ্যমে ইরি বোরো ধান কাঁটা কার্যক্রমের উদ্বোধন করলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন বুলবুল।

পাইকপাড়া গ্রামের মো. জালাল মোল্যার জমিতে ধান কাটা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম ইসলাম জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, থানার অফিসার্স ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, বাগাট ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খান, বাগাট ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহজাহান মোল্যা, দেব প্রসাদ রায় প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানানযায়, অল্প খরচে কম সময়ে কম্বাইন হারবেষ্টার মেশিনের মাধ্যমে ঘন্টায় ১একর জমির ধান কাটা ও মাড়াই করা সম্ভব। যার প্রতি একরে খরচ মাত্র ৭হাজার টাকা। একই পরিমান জমির ধান কাটতে ও বাছাই করতে প্রায় ৩০ জন শ্রমিকের প্রয়োজন হয়। তাতে কৃষকের খরচ হবে প্রায় ১৫হাজার টাকা।


এ ক্যটাগরির আরো খবর..