× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

ফরিদপুরের মধুখালীতে বন্ধুর সাথে মোটরসাইকেলে যোগে দাওয়াত খেতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইম আলী খাঁন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

নিহত সাইম আলি খান উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা ও মিটাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী খাঁনের ছেলে। সে মিটাইন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। শনিবার (১৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে নওয়াপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মধুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জানান, মোটরসাইকেল যোগে সাইম ও তার এক বন্ধু ও চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান(১৩) দুজনে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নওপাড়ার রাস্তার মোড় দিয়ে আমডাঙ্গার দিকে যাচ্ছিলো, পথিমধ্যে নওয়াপাড়া মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। নিহত সাইম মোটর সাইকেলের পিছনে বসা ছিল। আর মোস্তাফিজুর রহমান মোটর সাইকেল চালাচ্ছিল।

দুর্ঘটনায় মাথা নিচের দিকে এবং মোটর সাইকেল তার উপরে ছিলো। পথচারীরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ কবির হোসেন সর্দার বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ওই স্কুল ছাত্র নিহত হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..