× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে সরকারি জায়গা দখল করে ঘর নির্মান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
সরকারি জায়গা দখল করে ঘর নির্মান

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। সরকারি জায়গায় টিন সেট ঘর নির্মাণ করে রাস্তাসহ সাধারণ লোকজন চলাচলে বাধা সৃষ্টি করেন ওই গ্রামের জীবন বিশ্বাসের ছেলে জগন্নাথ বিশ্বাস।

সরজমিনে গিয়ে দেখা ও জানা যায় আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের বসতি মানুষের বৃস্টির পানি প্রবাহিত হওয়া, জীবন বিশ্বাসের বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া খাল আস্তে আস্তে গোপনে জীবন বিশ্বাসের ছেলে জগন্নাথ বিশ্বাস মাটি দিয়ে ভরাট করে সরকারী জায়গা দখল করে সরকারী জায়গায় রাস্তার ধারে নিজের জমি দাবী করে ১টি টিন সেট ঘর তৈরি করেন।

ওই টিন সেট ঘরের কারনে ওই রাস্তা দিয়ে জন সাধারণ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কারন প্রধান সড়ক সংলগ্ন টিনের ঘর হওয়ায় রাস্তা দিয়ে যানবাহন ও জনসাধারনের চলাচলের চরম সমস্যা যে কোন মূহূর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে যার দরুন কারন পিছনেই মোড়। এর জন্য ওই এলাকার বাসিন্দারা প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ভয় দেখান জীবন বিশ্বাসের ছেলে জগন্নাথ বিশ্বাস।

এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এলাকাবাসী ও পথচারীরা জানান, প্রশাসনের লোকজন সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দ্রæত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।


এ ক্যটাগরির আরো খবর..