× Banner
সর্বশেষ
প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে পেঁয়াজের দাম বাড়ায় চাষিরা খুশি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
modhukhali

মধুখালীতে পেঁয়াজের দাম বাড়ছে । কেজি প্রতি পেঁয়াজের দাম ২০ টাকা বাড়ায় চাষিরা খুশি ।

সোমবার উপজেলার বৃহত্তম পিয়াজের হাট মধুখালী পৌর সদরে মধুখালী ও কামারখালী বাজারে পেঁয়াজ নিয়ে হাজির বিভিন্ন অঞ্চলের কৃষকরা।

দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজ ২৫-৩০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়। মধুখালী হাটে ও কামারখালী বাজারে পিয়াজ বিক্রি করতে আসা কৃষক মোঃ বাবু মিয়া ও আকবর হোসেন বলেন, অতিরিক্ত দামে ভালো জাতের পেঁয়াজের বীজ কেনাসহ খরচ বেড়ে যাওয়ায় কেজি প্রতি নতুন পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় ২০ টাকা।

আরেক পেঁয়াজ বিক্রেতা কার্তিক বলেন, ‘পিয়াজ উৎপাদনে মন প্রতি হাজারের কাছাকাছি খরচ হয়েছে। কিন্তু মৌসুমের শুরুর দিকে বিক্রি করেছি ১১০০-১২০০ টাকা দরে। তাহলে আমরা লাভ হবে কী করে? বর্তমান পাইকারি বাজারে ১৯০০-২০০০ টাকায় বিক্রি করতে পেরে লাভবান হচ্ছি কিছুটা । তাই সরকারের কাছে দাবি জানায় এলসি না খোলার জন্য। তাহলে আমাদের মত কৃষকরা বাচঁতে পারবে।

মধুখালীর আড়ৎদার মোঃ আলম ও কামারখালী আড়তদার দেলোয়ার হোসেন বলেন, রাজধানী সহ বিভিন্ন জেলায় চাহিদা বেড়ে যাওয়া ও ভারত থেকে আমদানির জন্য এলসি না খোলায় দাম বেড়েছে বলে দাবি আড়ৎদারদের। উল্লেখ্য উপজেলার মেগচামী, গাজনা, কামালদিয়া, নওপাড়া, ডুমাইন, আড়পাড়া, কামারখালী ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে এবারে প্রচুর পরিমাণে পেঁয়াজের আবাদ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার আলভী রহমান জানান, চলতি ২০২২-২০২৩ মৌসুমে মধুখালীতে মোট মুড়িকাটা, দানা এবং হালিসহ সব মিলিয়ে ৩ হাজার ২৪০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। গত মৌসুমে মধুখালীতে মোট ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের আবাদ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..