× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী

মধুখালীতে পাটের বাম্পার ফলন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

মধুখালী প্রতিনিধি: বাংলা হিসেবে বর্ষা কাল মধুখালী উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হলেও তা নিয়ে বিপাকে পড়েছেন চাষী। আষাঢ় মাস শেষের পথে বৃষ্টির দেখা নেই। খাল,বিল কোথাও নেই পানি।

পানির অভাবে পাট এখন কৃষকের গলার ফাঁস হয়ে দাড়িয়েছে। দুঃখ আর হতাশায় দিন কাটছে পাট চাষীদের। গেল বছর ভালো দাম থাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকেই পাটের চাষ করেছেন। পানি না থাকায় অজানা আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে  এবার উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ৮৪৮০ হেক্টর  জমিতে পাট চাষ করা হয়েছে। প্রতি হেক্টরে গড়  উৎপাদন ধরা হয়েছে ২ মেট্রিক টন।

উপজেলার অভ্যন্তরে চন্দনাবারাশীয়া নদী,বিল,বাওড় তাকলেও পানি শুন্য।  মাঠে মাঠে ঠাই দাঁড়িয়ে  আছে পাট। উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা গেছে চাষিরা পাট কেটে  দাঁড়করিয়ে রেখেছেন। অপেক্ষায় আছেন একটা ভারী বর্ষনের । আর যদি একটি ভারী বর্ষন না হয় তাহলে পানির জন্য চাষিদের মাঝে শুরু হবে হাহাকার । অপর দিকে উপজেলার কিছু এলাকায় পাটের বিছা পোকার আক্রমনের সংবাদ  পাওয়া গেছে ।


এ ক্যটাগরির আরো খবর..