মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার সাফিন প্লাজায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট কামারখালী শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও ব্যাংকের ইসলামী মতে লেনদেন সম্পর্কে এবং কুরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুরআন তেলওয়াত করেন কামারখালী ফেরীঘাট মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ ছাত্তার মোল্যা। কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল এর সভাপতিত্বে ও সহঃ সাধারন সম্পাদক এবং আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু’র সঞ্চালনায় বৃহস্পতিবার কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে ইসলামী মতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লেনদেন করার ক্ষেত্রে ইসলামী মতে বিশেষ আলোচনা করেন সরকারী আঃ রউফ কলেজের প্রভাষক মোঃ কলিমুল্লাহ, বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কামারখালী ফেরীঘাট মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ ছাত্তার মোল্যা, বাবুখালী দাখিল মাদ্রাসার সুপার মোঃ মতিউর রহমান। পরিশেষে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রায় শতাধিক শীতার্ত দুস্থ গরিবদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় আল -আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ ইয়ামিন হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতে দুস্থ গরীব অসহায় মানুষদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি।
কিছুটা হলেও দুস্থ গরিব মানুষের উপকারে আসবে। কম্বল পেয়েই দুস্থ গরিব ও অসহায় মেহনতী মানুষেরা আনন্দ প্রকাশ করেন। উক্ত বিতরণী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ সেলিম রেজা, বরিশাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হারুন অর-রশিদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কামারখালী বাজার এজেন্ট শাখার পরিচালক মোঃ রমজান আলী শেখ, ম্যানেজার মোঃ ইয়ামিন হোসেন সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।