× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

মধুখালীতে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে বিএনপি’র হামলা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

সহিদুল ইসলাম মধুখালী প্রতিনিধিঃ গত ২৪ এপ্রিল রোববার ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান খানের বড় ভাই মো. আতিয়ার রহমান (৫৫) নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ সহিংসতার ঘটনা ঘটে।আওয়ামীলীগের প্রার্থী মো. মতিয়ার রহমান খান জানান, রাতে আতিয়ার রহমান বাগাট বাজারে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে কয়েকজন কর্মী সমর্থকের সাথে অবস্থান করছিলেন।

রাত সাড়ে ১০টার দিকে বিএনপি সমর্থিত প্রার্থী রহিম ফকিরের নেতৃত্বে ২০/২৫ জন লাঠিসোটা ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এসময় ৫/৬ জন আহত হয়।

আতিয়ারকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিমাই দাস মৃত ঘোষনা করেন। আহতদের প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। আহতদের মধ্যে শাহাদত হোসেন খান লাল- মিঠুন দেবনাথের অবস্থা আশংকাজনক।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, আতিয়ারের লাশ সুরতহাল করার পর ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর বিক্ষুব্দ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয় পাশে কয়েকশত যানবাহন আটকা পড়ে।
এদিকে আতিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা একটি দোকানঘর পুড়িয়ে দেয় । পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়।
এ ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী আ ঃ রহিম ফকির সহ ৭/৮ জনকে পুলিশ আটক করেছে।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৭ মে চতুর্থ ধাপে বাগাট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..