মধুখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী খন্দকার মোরশেদ রহমান বিজয়ী

মধুখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী খন্দকার মোরশেদ রহমান বিজয়ী

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : বৃহস্পতিবার (১০ডিসেম্বর) প্রথম ইভিএম পদ্ধতিতে ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন নৌকা প্রতীকে ১০ হাজার ৯৬৭ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ সতেজ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৪হাজার ৩৭৫ ভোট। ভোটার উপস্থিতির হার শতকরা ৭৬.১৯%।

মধুখালী পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৯২ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ৯০৩জন এবং মহিলা ভোটার সংখ্যা ১০ হাজার ৮৯জন।

উল্লেখ্য গত ২০১৫ সালের ২৯ মার্চ মধুখালী পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত খন্দকার মোরশেদ রহমান লিমন মেয়র নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।