× Banner
সর্বশেষ
উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী

ডেস্ক

মদিনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১ জুলাই, ২০২৩
মদিনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি

পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা শেষে এখন মদিনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মদিনায় পৌঁছান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হজ পালনের উদ্দেশে ১০ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরবে পৌঁছেন গত ২৩ জুন। পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে শুক্রবার বিকেলে কাবা শরীফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করেন রাষ্ট্রপ্রধান।

এর আগে রাষ্ট্রপ্রধান ও তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ২৪ জুন রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ পালন করেন।

রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারের সদস্যরাসহ ২৬ জুন (৮ জিলহজ) সোমবার রাষ্ট্রীয় প্রটোকলে মিনায় যান। তিনি ২৭ জুন (৯ জিলহজ) আরাফাতের ময়দানে যান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হজ প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে পুরো দিন কাটান। তিনি সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে আরাফাত ময়দান ত্যাগ করেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

রীতি অনুযায়ী সব হজযাত্রীরা সেখানে খোলা আকাশের নিচে রাত কাটান। ফজরের নামাজ আদায় করে বুধবার (১০ জিলহজ) আবার মিনায় ফিরে যান। রাষ্ট্রপতি সেখানে জামারাত আল-আকাবায় শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন ও মক্কায় তাওয়াফ আল-ইফাদাহ এবং সাঈ সম্পন্ন করেন।

পরে, রাষ্ট্রপতি আবার মিনা থেকে মক্কার রয়েল প্যালেস যান। গতকাল মক্কায় তিনি বিদায়ী তাওয়াফ করেন। সেখান থেকে মদিনায় যান। রাষ্ট্রপতি মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন। সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) আগামীকাল রোববার (২ জুলাই) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..