মধুখালী প্রতিনিধি :গত ২৯/০২/২০১৬ই তারিখ রোজ সোমবার সকাল ১০.০০টায় মধুখালী উপজেলার সরকারি কামারখালী বীরশ্রেষ্ঠ আঃ রউফ কলেজে, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক গভানিং বডির সদস্য, কলেজ হিতৈষী এবং অভিভাবক বৃন্দের সমন্ময়ে অত্র কলেজের শিক্ষক মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুব আলম। উক্ত মত বিনিময় সভায় বিভিন্ন মতে বক্তব্য রাখেন কাজী মতিউল ইসলাম (মুরাদ), মোঃ জাকির হোসেন খান আঃ সালাম মন্ডল, মোঃ আজাহারুল ইসলাম, মোঃ সফিউর রহমান মোল্যা, মোঃ আঃর্ উফ মৃধা, কাজী সুরাজুল হক, আজিজুর রহমান (কবি), মোঃ ফজলুল হক মিয়া মোঃ সাহাদৎ হোসেন সাবু, মোঃ এহতেশাম হায়দার, মোঃ সাহাদত হোসেন সিপা মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, মোঃ আরিফুল ইসলাম ইসলাম, মোঃ মিরাজুল ইসলাম মিলটন, মৃধা মোঃ বদিউজ্জামান (বাবলু) মোঃ জাকির হোসেন মোল্যা, মোঃ জাহিদুর রহমান বাবু, মোঃ আরমান হোসেন বাবু,
এসময় আরো উপস্তিত ছিলেন মোঃ আকতার হোসেন মিয়া, মোঃ আবু তালেব শেখ, মোঃ ইসহাকআলী মোল্যা, শ্রী অরুন কুমার সরকার, মোঃ ইদ্রিসআলী পান্নু, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ সহিদুল করিম, মোঃ আজিজুর রহমান, মোঃ শহিদুর রহমান, মোঃ বদরুজ্জামান বাবু, মোঃ আঃ সামাদ বিশ্বাস, এম.এ মান্নান, আঃ রাজ্জাক খান, মোঃ মিলন প্রমুখ।
সকলেই অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুব আলম এর স্বাগত বক্তব্য শ্রবন করে তারা সবাই এক মতপোষন করেন এবং বলেন সরকারি কলেজ সরকারি নিয়ম কানুন মোতাবেক চলবে। অধ্যক্ষ মহোদয় স্বাধীন ভাবে ন্যয়তঃ সকল সিদ্ধান্ত নেবেন তার উপর প্রভাব খাটানোর কোন সুযোগ নাই।
কোন দলের লোক এখানে প্রভাবিত করতে পারবেনা সবশেষে কলেজের ছাত্র ছাত্রীদের সুশিক্ষাই শিক্ষিত করে গড়ে তোলার এবং অনার্স কোর্স চালূকরন প্রসঙ্গে অধ্যক্ষ এবং শিক্ষক মহোদয় এর নিকট দাবি করেন। সভাপতি তার প্রতি উত্তরে বলেন আমি ছাত্র ছাত্রীদের মঙ্গল ও কল্যানে কাজকরব
এবং অত্র কলেজের ছাত্র ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব যাতে তারা ভালো কলেজে অনার্স পড়তে পারে এবং এই কলেজ-এ- অনার্স কোর্স চালু করানোর ব্যবস্থা করব এইআশা ব্যক্ত করে মত বিনিময় সভা শেষ করেন।