× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

মণিপুরী সম্প্রদায়ের তিন দিন ব্যাপী মহারাসলীলার উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

বদরুল আলম চৌধুরী,
মৌলভীবাজার থেকে:

আনন্দ, উচ্ছ্বাস ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের তিন দিন ব্যাপী মহারাসলীলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উদ্বোধনের পর মণিপুরীদের নিজস্ব পোশাকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনের রাস উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, মণিপুরী রাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ ও মণিপুরী সম্প্রায়ের নেতৃবৃন্দ। এবারই প্রথম কমলগঞ্জ মণিপুরী পাড়ার বাইরে রাস উৎসবের উদ্বোধন হওয়ায় মৌলভীবাজার শহরের হাজারো উৎসুক মানুষ শোভাযাত্রা দেখে আনন্দ পান। প্রতি বছর এ উৎসব একদিন হলেও ১৭৫তম রাস উপলক্ষে এ বছর তিনদিন হবে। এবারের উৎসব তিন দিনব্যাপী হলেও মূল রাসলীলা হবে ৪ নভেম্বর।

রাস উৎসব উদ্বোধনের সময় জেলা প্রশাসক বলেন, উৎসবের ১ম দিন সকালে মণিপুরীদের নিজস্ব পোষাকে ব্যতিক্রমী আনন্দ র‌্যালী ও বিকেলে হোলি উৎসব। উৎসবের ২য় দিন দুপুরে বেনিরাস ও সন্ধ্যায় কৃর্তী মণিপুরী সন্তান সম্মাননা। মূল উৎসব, উৎসবের শেষ দিন দুপুরে রাখাল ও কৃষ্ণের বাল্যলীলা অনুসরণে শুরু হবে রাখাল নৃত্য। চলবে গোধূলি পর্যন্ত। সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাতে শুরু হবে রাসনৃত্য, চলবে পরের দিন ভোর পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..