× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

কমলগঞ্জে মণিপুরী যুব ক্রীড়া প্রতিযোগীতা সমাপ্ত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি তেতইগাঁও শাখার উদ্যোগে ৮দিন ব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টে ১৪তম আন্তঃ মণিপুরী যুব ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ। শিক্ষক ভূবন মোহন সিংহের সভাপতিত্বে ও শিক্ষক কৃষ্ণ কুমার সিংহের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ স্বপন কুমার সিংহ, সহকারী কমিশনার (কাস্টমস) রবীন্দ্র কুমার সিংহ, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ব্রজেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ প্রমুখ। সমাপনী খেলা ফুটবল প্রতিযোগীতায় ঘোড়ামারা মণিপুরী ফুটবল দলকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উল্লেখ্য, সারা দেশের ১৩টি মণিপুরী দলের নারী পুরুষের অংশগ্রহণে আন্তঃ মণিপুরী যুব ক্রীড়া প্রতিযোগীতার ১৪তম পর্বের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা¡ অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াছমিন সুমী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..