× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

মণিপুরি রাজবাড়িতে হোলি উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক (মৌলভীবাজার):  মণিপুরি কালচার এন্ড আর্টস-এর উদ্যোগে হোলি উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার এল. কৃষ্ণমূর্তি।

বৃহ¯পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালস্থ মণিপুরি রাজবাড়ির মহাপ্রভু জিউ মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ উৎসবে এল. কৃষ্ণমূর্তি বলেছেন, প্রতিটি উৎসব আমাদেরকে আনন্দ দেয়, অনুপ্রেরণা যোগায়। পার¯পরিক ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে সামাজিকভাবে উন্নত মানুষে পরিণত করে। জীবনকে আনন্দময় করে তুলতে উৎসবের শিক্ষাকে হৃদয়ে ছড়িয়ে দিতে হবে।

একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্টস-এর সভাপতি সাংবাদিক দ্বিগেন সিংহ সভায় সভাপতিত্বে আলোচনা সভার শুরুর আগে অগ্নি প্রজ্বলন করে হোলি উৎসবের দোল পূর্ণিমার উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার এল. কৃষ্ণমূর্তি। সাংবাদিক রবিকিরণ সিংহ রাজেশের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম।

অন্যান্যের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ভারতীয় হাইকমিশনারের সেকেন্ড সেক্রেটারি গিরীশ পূজারী, সাংবাদিক আব্দুল আহাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মণিপুরি নৃত্য, গান এবং সংগীত পরিবেশন করেন শিল্পীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..