মঙ্গলবার প্রেসক্লাবে এক ঘণ্টা অবস্থান নেবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ঢাকার মতো সারা দেশে জেলার নেতারা তাদের পছন্দমতো স্থানে এ কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ,

নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।