× Banner
সর্বশেষ
প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী

অসমের বুড়ি ডিহং নদীতে ৫ দিন ধরে ভয়াবহ আগুন জ্বলছে

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ অসমের বুড়ি ডিহং নদীতে ৫ দিন ধরে ভয়াবহ আগুন জ্বলেই চলেছে মূলত তেল চুরি করার সময় ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে তারপরেই আগুন লাগে এই নদীতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন রীতিমতো দাউ দাউ করে জ্বলে ওঠে।

অসমের বুড়ি ডিহং নদীতে তেল পড়ে এই ঘটনা ঘটে। অভিযোগ, তেল চুরির সময় এই আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার থেকে জ্বলছে এই আগুন। তিনদিন ধরে আগুন জ্বলার পরেও দমকলের থেকে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এক স্থানীয় ব্যক্তির দাবি, যে পাইপটিতে বিস্ফোরণে ঘটে সেটি আসলে পানীয় জল সরবরাহের জন্য ব্যবহার করা হত। কোনও ভাবে সেটিতে অপরিশোধিত তেল ঢুকে যায় বলেই এই বিস্ফোরণ ঘটে। তবে এই দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা। অনেকেই বুঝতে পারছেন না, কীভাবে পানীয় জলের মধ্যে এই তেল এসে প্রবেশ করল। অনেকে আবার বলছেন, এই বিস্ফোরণে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা-রও হাত থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..