× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ভ্রমণ ব্যয় ৫০শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২ জুলাই, ২০২১
ক্যাডার সার্ভিস ছাড়া সচিব পদ-পদবি

মহামারি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ পরিস্থিতির কারণে ভ্রমণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।

ওই পরিপত্রে বলা হয়, শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ভ্রমণ ব্যয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে এবং সকল প্রকার ‘রুটিন ভ্রমণ’ পরিহার করতে হবে।

এছাড়া, সরকারি ভ্রমণের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ বরাদ্দ স্থগিত থাকবে।

বৈশ্বিক করোনা মহামারির প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের অগ্রাধিকার খাতগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার এসকল সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..