× Banner
সর্বশেষ
যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দমদমে ভ্যাটের কাছে বৃদ্ধ বাবাকে রেখে উধাও ছেলে ও বৌমা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
ভ্যাটের কাছে বাবাকে রেখে উধাও

বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে তাদের স্থান হয়ে যায় বৃদ্ধাশ্রমে এ ঘটনা নতুন নয়। তবে এখন মানুষ বৃদ্ধাশ্রমেও রেখে আসা বাদ দিচ্ছে পাছে টাকা পয়সা খরচ হয়।

তেমনই ঘৃন্য ঘটনা ঘটেছে কোলকাতার দমদমে। বৃদ্ধ বাবাকে ভ্যাটের সামনে ফেলে উধাও ছেলে ও বৌমা । গত পাঁচদিন ধরে দমদমের বিমানবন্দরের মাইকেলনগরে গ্রিন পার্ক এলাকায় ভ্যাটের সামনে পড়ে থাকতে দেখা গেলো ৬৫ বছরের কাছাকাছি একটি প্রবিনকে।

বৃদ্ধের সাথে রয়েছে মশারি, চাদর। কিছুদিন ধরেই পড়ে থাকতে দেখছেন এলাকাবাসী। এলাকাবাসীরা অনেক জিজ্ঞাসাবাদ করেন বৃদ্ধের পরিচয় জানার জন্য কিন্তু বৃদ্ধ কোনো উত্তর দেয়নি। এলাকাবাসীর লোকেরাই তাকে কয়েকদিন ধরে খাবার দিচ্ছেন।

মঙ্গলবার বৃষ্টির কারনে বৃদ্ধ অনেকক্ষন ভেজার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকেরা তাকে পুরসভার ঘরে নিয়ে যান এবং পুলিশে খবর দেন।

বিমানবন্দর থানার পুলিশ সূত্রের খবর বৃদ্ধের বাড়ি কাঁকিনাড়ায়। ছেলে ও বৌ তাকে আত্মীয়র বাড়ি নিয়ে যাবে বলে এখানে নিয়ে আসে। তবে বৃদ্ধর শারীরিক অবস্থা এতটায় খারাপ যে সে বেশিকিছু বলতে পারছেন না। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসালয়ে পাঠানো হয়।

পুলিশ ছেলে ও বৌ এর সন্ধান শুরু করেছে এবং বৃদ্ধটির সম্পর্কেও তথ্য জানার কাজ শুরু করেছেন। পরিচয় জানা গেলে কঠোর ব্যবস্থা নেবে বলে জানায় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..