× Banner
সর্বশেষ
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

ভোলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানো সেই এএসআই প্রত্যাহার

admin
হালনাগাদ: সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

স্টাপ রির্পোটার॥ ভোলায় বাংলাস্কুল মোড়ে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আওলাদকে প্রকাশ্যে পেটানো সেই ঘটনায় অভিযুক্ত এএসআই’কে প্রত্যাহার করা হয়েছে।একইসাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোটসাইকেলের কাগজ পরীক্ষা করার সময় এএসআই শাহ আলম স্বেচ্ছাসেবক লীগ নেতা আওলাদকে মারধর করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। রোববার বিকেলে ভোলার বাংলাস্কুল মোড়ে এ ঘটনা ঘটে।

এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ করেন এবং অভিযুক্ত এএসআই শাহ আলমের শাস্তি দাবি করেন। আহত আওলাদ জানান, আওলাদ ও তার ভাই একটি মোটরসাইকেলে করে ভোলা শহরে আসেন। এ সময় সদরের বাংলাস্কুল মোড়ে তাদের গতিরোধ করে গাড়ীর কাগজপত্র চায় পুলিশ। এসময় তারা মোটরসাইকেলের সব কাগজ দেখালে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

এদিকে বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়ন থেকে আসা আরেক ছাত্রলীগ নেতা সুজন আলাদা মোটরসাইকেলযোগে আসলে তাকে আটক করে পুলিশ এবং সে আওলাদকে ডাক দেয়। আওলাদ বলেন, আমি ফিরে এসে এএসআই’কে কিছু না বলতেই আমাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেয়া হয়। পরে আমার বুকের উপর লাথি মারতে থাকে।

সেই ঘটনার ভিডিও কিছুক্ষণের মধ্যে ফেসবুকে ভাইরাধ হতে দেখা যায়, পুলিশের এএসআই মোটরসাইকেলে থাকা ব্যক্তিকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। পরে তাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। তারপর তার বুকের ওপর লাথি দিতে থাকেন। এসময় বেশ কয়েকজন পথচারী ওই দৃশ্য মোবাইলে ধারণ করেন। দুই মিনিট ৭ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তেই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মোক্তার হোসন জানান, অভিযুক্ত এএসআইকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..