ভোলায় সদর আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ প্রার্থী তোফায়েল আহম্মেদ

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলা সদর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ। বুধবার (২৮ নভেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় ৪টি আসনে মনোনয়ন পত্র জামা দিলেন যারা- ভোলা-১ আসন থেকে তোফায়েল আহমেদ, ভোলা-২ আসন থেকে আলী আজম মুকুল, ভোলা-৩ আসন থেকে নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসন থেকে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। জেলার ৪টি সংসদীয় আসনে আ’লীগ এবং বিএনপি’র হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করেছেন।

ভোলা সদর আসনে আ’লীগের প্রার্থী তোফায়েল আহমেদ তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। ভোলা-২ আসনে আ’লীগের প্রার্থী আলী আজম মুকুল ও তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে আ’লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন ও তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ এবং ভোলা-৪ আসনে আ’লীগের প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন আলম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।