× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ভোলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

ভোলা প্রতিনিধি ॥  ভোলার তজুমদ্দিন উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কুটি হাওলাদার (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলার শম্ভুপুর ৫ নং ওয়ার্ডে গাছের ডাল কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জানান, শম্ভুপুর ৫ নং ওয়ার্ডের চপল হক মুন্সি বাড়ির কুটি হাওলাদার বাড়ির পাশে একটি রেইট্রি গাছে উঠে ডাল কাটার জন্য। এসময় কাঁটা গাছের ডাল বৈদ্যুতিক লাইনের তারের উপর পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হয় গাছের ডালের সঙ্গে আটকা পড়ে। খবর পেয়ে তজুমদ্দিন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে গাছ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এব্যাপারে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফারুক আহম্মেদ জানান, আমি ঘটনা শুনেছি তবে দুর্ঘটনা নিয়ে কারো কোন অভিযোগ নেই।


এ ক্যটাগরির আরো খবর..