ভোলা প্রতিনিধি॥ ভোলা-৪ আসনের আ’লীগ(নৌকা মার্কা) প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রচারনা শুরু করেছে। নৌকা প্রতিক বরাদ্ধের পর পরেই সর্বপ্রথম মনপুরা থেকে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেন জ্যাকব।
মঙ্গলবার(১১ডিসেম্বর) ঢাকার লঞ্চে মনপুরা আসলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নদীর ঘাটে এসে নেতাকে ফুল দিয়ে বরণ করেন। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন চরফ্যাসন ও মনপুরার উন্নয়নের রুপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
টানা চতুর্থবারের মতো নৌকা প্রতিক পাওয়ায় আনন্দিত চরফ্যাসন-মনপুরার নিবেদিত মানুষ। প্রিয় নেতাকে দেখার জন্য রাস্তার দু’পাশে পুরুষের পাশাপাশি মহিলারাও ভিড় করেন। মানুষের ভালোবাসায় মুগ্ধ হন তিনি।
সর্বপ্রথম ১নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। উঠান বৈঠক সভার সভাপতিত্ব করেন মনপুরা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ লোকমান হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক একেএম শাহজাহান, হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল।
মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি জ্যাকব বলেন, আমি বিগত ১০ বছর ক্ষমতায় থাকাকালীন চরফ্যাসন-মনপুরায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি।
চরফ্যাসনে ৩টি নতুন থানা, ৭টি নুতন ইউনিয়ন, চরফ্যাসন ও মনপুরায় ৩টি পুলিশ তদন্ত কেন্দ্র চালু এবং জেলা সদর থেকে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ কার্যালয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, যুগ্ন জেলা জজ আদালত ও ৭ধারা আদালত উপজেলা সদরে স্থানান্তর এবং সর্বশেষ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন, চরফ্যাসন হাসপাতালকে ১’শ শয্যায় এবং মনপুরা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতের ব্যবস্থাকরণ, বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরিতে আধুনিক গেস্ট হাউজ, সুইমিংপুল, হ্যালিপেড, ও চরফ্যাসনে আন্তর্জাতিক মানের বাসটার্মিনাল নির্মাণ এবং লঞ্চসার্ভিস চালু, মনপুরা উপজেলা অডিটোরিয়াম, খাদ্যগুদাম, ফায়ার সার্ভিস, সাবরেজিষ্টার অফিস, সহকারী সিনিয়র জজ আদালত স্থাপন,মেঘনা থেকে নদী ভাঙ্গন রোধ প্রকল্প, জ্যাকব টাওয়ার, উপজেলা দু’টির রাস্তাঘাট, পুল কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার ভবন নির্মাণ করেছি। আজ তা দৃশ্যমান।
চরফ্যাসন মনপুরার ইতিহাসে স্বাধীনতার পর এত উন্নয়ন এদেশবাসী দেখেনি। আমি উন্নয়ন করতে চাই। আমি চরফ্যাসনকে জেলা করার জন্য কাজ করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি। প্রধান অতিথির বক্তিতায় তিনি আরও বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকে। তিনি আরও বলেন আমি চরফ্যাসন ও মনপুরার মানুষকে সহঅবস্থানে রেখেছি। তারা শান্তিতে ছিল। কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেয়নি।
আমারকৃত উন্নয়ন বিবেচনায় এলাকার জনগন আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করলে চরফ্যাসনকে জেলাকরার চেষ্টাসহ দুই উপজেলার অসমাপ্ত কাজসমুহ সমাপ্ত করে উপজেলা দুটিকে মডেল উপজেলায় রুপান্তরিত করবো। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন ভোটারগণ।