× Banner

হবিগঞ্জ প্রতিনিধি(উত্তম কুমার পাল হিমেল)

“নববর্ষ তুমি”

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
নববর্ষ তুমি

 কবিতা
নববর্ষ তুমি

ভোরের আকাশে লাল সূর্যের
আলোকিত ঝিলিক,

তুমি বসন্তের শেষে কোকিলের কণ্ঠে
মুখরিত গান।

নব বর্ষ তুমি
পহেলা বৈশাখের সাত সকালে
ইলিশ ভাজা ও পান্তাভাতের মেলা,

তুমি বৈশাখী মেলায় অবাক করা
জাদু সম্রাটের জাদুর খেলা।

নব্বর্ষ তুমি
ফসলের মাঠে কৃষকের মূখের
মুগ্ধ হাসি,

তুমি শিল্পীর কণ্ঠে“ আমার সোনার বাংলা”
আমি তোমায় ভালবাসি ।

নববর্ষ তুমি
উঞ্চ প্রকৃতিকে সিক্ত  করতে
অবিরাম বৈশাখী বৃষ্টি,

তুমি ব্যবসায়ী প্রতিষ্টানে
শুভ হালখাতা মাধ্যমে নতুনের সৃষ্টি।।

(উত্তম কুমার পাল হিমেল)


এ ক্যটাগরির আরো খবর..