× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

পিআইডি

ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশনা

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচনি এজেন্টের যানবাহন

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্টের চলাচলের জন্য বিভিন্ন যানবাহন ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করেছে:

প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে ১টি করে গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস/সিএনজি/অটোরিক্সা ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) ব্যবহার করতে পারবেন। প্রার্থী এবং নির্বাচনি এজেন্ট প্রত্যেকে গাড়ি চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ ৫ জন গাড়িতে অবস্থান করতে পারবেন। প্রার্থী তাঁর নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ করে থাকলে গানম্যানও ৫ জনের অন্তর্ভুক্ত হবেন।

যেসব এলাকায় মোটর সাইকেল ব্যতীত অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেক্ষেত্রে প্রার্থী নিজে ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে ২টি করে মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটর সাইকেলে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) অনধিক ২ জন করে থাকতে পারবেন।

নৌযান এর ক্ষেত্রে প্রার্থী এবং তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ ৫ জন (নৌযান চালকসহ) করে চলাচল করতে পারবেন।

যানবাহন ব্যবহারের ক্ষেত্রে প্রার্থী বা নির্বাচনি এজেন্টকে যানবাহনে অবস্থানকারী ব্যক্তিগণের (প্রার্থী/নির্বাচনি এজেন্ট/গানম্যান ব্যতীত) জন্য রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে পরিচয়পত্র গ্রহণ করতে হবে। একই সাথে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার গাড়িতে প্রদর্শন করতে হবে।

উল্লেখ্য, প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবে না।


এ ক্যটাগরির আরো খবর..